1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা উপলক্ষে বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা ফজলুর রহমান: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং ও পূজা উদযাপন কমিটির সাথে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে বড়াল সভাকক্ষে বাগাতিপাড়া সার্বিক আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি ও আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কেন্দ্রীয় কমিটি থেকে আগত চিঠির আলোকে উৎসব পালনে করনীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা তুলে ধরেন বাগাতিপাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ কমিটির সভাপতি দীপক কুমার কুন্ডু।

উক্ত মিটিং এ আরো উপস্থিত ছিলেন,বাগাতিপাড়া মডেল থানার অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এন্ড এফ পি ও) ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন,বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক(সাবেক)মোশাররফ হোসেন,সদস্য সচিব(সাবেক)হাফিজর রহমান,বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনসহ বি এন পির নেতারা,কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি /সেক্রেটারি,উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রতিনিধিরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, বাগাতিপাড়া উপজেলা থেকে আগত ২৮ টি পূজা মণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

মিটিংয়ে উপজেলার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়,বিশেষ করে সাব রেজিষ্ট্রেশন অফিসের সাথে সম্পৃক্ততা দলিল লেখকদের অতিরিক্ত ফি আদায়,সারের দাম নিয়ন্ত্রণ ও অন্য উপজেলায় পাচার রোধে এবং গুড়ে ভেজায় মিশানো রোধে কঠোর হস্তে দমন,সাথে সাথে উপজেলা থেকে সকলের সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে আলোচনা তুলে ধরা হয়।

এছাড়াও আগত শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ও রাস্তায় পুলিশি টহল বৃদ্ধি করার জন্য ও সনাতন ধর্মাবলম্বীর যারা দেবীর আরাধনা করেন অবশ্যই নেশাগ্রস্ত না হওয়ার প্রতি আহবান করে,পাশাপাশি উচ্চস্বরে ডিজে গান বাজানো ছাড়া ভক্তিমুলক আরাধনা করতে আহবান করেন, বাগাতিপাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ কমিটির সভাপতি দীপক কুমার কুন্ডু। ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মণ্ডপে দায়িত্বরত সেচ্ছাসেবীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড ব্যবহার এবং পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় করার আহবান করেন।

পরিশেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও আসন্ন শারদীয় দুর্গা পূজার উৎসব ভালোভাবে উদযাপন করার জন্য উপজেলাবাসীকে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

পূজা উপলক্ষে বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং

আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫