1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফাইনালের পর প্রায় এক সপ্তাহ গড়িয়েছে। বিতর্ক এখনও পুরোপুরি পিছু ছাড়েনি। এসবের মাঝে ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণকে তিনি ‘অসহনীয় ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। তবে শিরোপা উদযাপনের আনন্দের মাঝেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে গত সোমবার মাঠের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে একজন বিশেষ প্রসিকিউটর নিয়োগের নির্দেশ দেয় ফিফা।

ফাইনাল শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে স্পেনের এরিক গার্সিয়া ও গাভির হাতাহাতির ঘটনা ঘটে। একই সময়ে অভিযোগ ওঠে, স্পেন অধিনায়ক রদ্রি দৌড়ে যাওয়ার সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনা তার পেটে আঘাত করেন।

স্প্যানিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদযাপনের ব্যস্ততায় তখন আমি ঘটনাগুলো দেখিনি। পরে দেখে সত্যিই বিস্মিত হয়েছি। এত বড় মানের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ অসহনীয়। অথচ ম্যাচের আগে আমি তাদের এবং তাদের কোচের প্রশংসাই করেছি।’

তবে তদন্তের পরিধি কতটা বিস্তৃত হবে, কিংবা স্পেনের খেলোয়াড় ও কোচিং স্টাফের আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া হবে কি না—এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ফিফা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ

আপডেট সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬