1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ২ ঘটিকায় পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসন আসমা শাহীন।

এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ,মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ সহ বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সাংবাদিকগন।

মতবিনিময় সভা প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়, শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জানানো হয়।

সভা শেষে বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক বাগাতিপাড়া মডেল থানা পরিদর্শন, বাগাতিপাড়া পৌর ভূমি অফিস পরিদর্শন, গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, জামনগর ইউনিয়নে খননকৃত খাল পরিদর্শন, পাকা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন,পরে পাকা ইউনিয়ন পরিষদ পরিদর্শনসহ সেখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারের সহযোগিতা সাধারণ জনগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬