1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় SSS এনজিও’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১২ শত ৫০টি গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে লক্ষনহাটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর নাটোর জোন ম্যানেজার খন্দকার মো শফিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র(সাবেক) ইউসুফ আলী, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর এরিয়া ম্যানেজার মো হারুন উপর রশিদ,বাগাতিপাড়া শাখার ম্যানেজার রিপা আক্তার,হিসাব রক্ষক মো আমিরুল ইসলাম,মাঠকর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা।

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের কর্মকর্তারা জানান, বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সংস্থাটির ঋণগ্রহীতাদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে চলতি কর্মসূচির আওতায় উপজেলায় ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পরিবেশ সংরক্ষণ এবং বনায়ন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এসএসএস। এরই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গাছের চারা বিতরন অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমাদের ঋণগ্রহীতাদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বাগাতিপাড়া উপজেলায় এটি আমাদের প্রথম এ ধরনের উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করুক।

উল্লেখ্য গতকাল ২০ জুলাই বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের ৬৫০ টি ও আজ ২১ জুলাই লক্ষনহাটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ৬০০টি মোট ১২৫০ টি গাছের চারা বিতরন করা হয়।

২১ জুলাই ২০২৬
ফেভিকন

বাগাতিপাড়ায় SSS এনজিও’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় SSS এনজিও’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬