1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই আসল: দুলু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব।

তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি রাজনীতিতে কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারব করব, আর যা পারব না—সরাসরি বলে দেব। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

তিনি একটি কিডনি রোগীর উদাহরণ দিয়ে হুইপ দুলু বলেন, তার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সদস্যদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও উপ সচিব সাইফুল ইসলাম, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা. সোহেল আহমেদ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম, নাটোর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোর্তজা, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক, আরেক সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাজেসাসের সহ সভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), প্রচার সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (মাই টিভি), কার্যনিবার্হী পরিষদের সদস্য রেজাউল করিম শামীম (স্টার নিউজ টিভি) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি), মোঃ শামীম রেজা সম্পাদক ও প্রকাশক (ডেইলি ঢাকা সংবাদ) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই আসল: দুলু

আপডেট সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬