বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে মাছের পোনা অবমুক্তকরন,চেকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সরকারি অর্থের/অনুদানের চেক বিতরণ, উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অর্থের/অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ,বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ গ্রহণ,উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করে তিনি।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া,উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, মৎস্য অফিসার মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।
এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন,বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,ছাত্রদলের আহবায়ক সোহেল রানা।











