1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ্যালকো-ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা শুরু, ৫ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন উপলক্ষ্যে GPMS কর্মপরিকল্পনার আওতায় উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি নিশ্চিতকরণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও অত্র প্রতিষ্ঠানের এস এম সি কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ এম রুহুল আমিন, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই, নাটোর।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মুর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল করিম, ইনেস্টাক্টর ইউ পি ই টি সি সরোয়ার মোর্শেদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষকা,ছাত্র/ছাত্রী, অবিভাবকগন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নারী সমাবেশে বক্তারা বলেন, একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির সুবিধা প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনে ভূমিকা রাখছে। পাশাপাশি সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে,কোনো অবস্থাতেই গুজব ছড়াতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তারা আরো বলেন, প্রাথমিক শিক্ষা থেকেই শিশুদের মধ্যে নৈতিকতার ভিত্তি গড়ে তুলতে হবে। মায়েরা সচেতন হলে বাল্যবিবাহ প্রতিরোধসহ ডেঙ্গুর মতো রোগ মোকাবিলা অনেক সহজ হবে। কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের মতো সরকারি সুবিধা কাজে লাগিয়ে কৃষকদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানের শেষার্ধে অত্র প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীর একক অভিনয়, ও দলিয় নৃত্য পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬