1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ্যালকো-ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা শুরু, ৫ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সঙ্গে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারেও খোঁজ নেন প্রতিমন্ত্রী। পরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কিনা তা জানারও চেষ্টা করেন তিনি।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হল রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরো জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের মাধ্যমে ইতিমধ্যে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার নোটগুলো পেয়েছি, যে সমস্যা গুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো।

এছাড়াও হাসপাতাল পরিদর্শনের পূর্বে তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সরকারি অর্থের/অনুদানের চেক বিতরণ, উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত সরকারি অর্থের/অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ,বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

পরে সর্বশেষ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করে তিনি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া,উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, মৎস্য অফিসার মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন,বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান,ছাত্রদলের আহবায়ক সোহেল রানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬