1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় সাপের কামড়ে পল্লী চিকিৎসক মাহবুরের মৃত্যু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পল্লী চিকিৎসক মাহাবুবুর রহমান নিহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এদিন সন্ধ্যায় পাঁকা বাজারে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়।

নিহত মাহবুবুর রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত হারুন আর রশিদের তৃতীয় ছেলে এবং পাঁকা বাজারের পল্লী চিকিৎসক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আসর নামাজ শেষে মাহাবুবুর রহমান পাঁকা বাজারে তার নিজের ঔষধের দোকানে আসেন। পরে প্রাকৃতিক ডাকে সারা দিতে দোকানের পেছনে যান। পরে সেখান থেকে ফেরার সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে গুরুতর অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো: রেজওয়ানুল হক সত্যতা নিশ্চিত করে জানান, মাহবুবুর কে হাসপাতালে নিয়ে আসার পরে তার শরীরে সাপের বিষক্রিয়া পরিক্ষিত হয়। এ সময় তাকে এন্টিভাইরাম দেওয়া হলে প্রায় আধা ঘণ্টা পরে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সাপের কামড়ে পল্লী চিকিৎসক মাহবুরের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬