জেনেক্সের লভ্যাংশ ঘোষণা
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ। বাকী ৪ শতাংশ বোনাস।
শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) ছিল ৩ টাকা ৩২ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ২৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











