বীচ হ্যাচারির লভ্যাংশ ঘোষণা
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায় জানায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











