শিরোনাম
কুইন সাউথের স্টক লভ্যাংশ ঘোষণা
ঢাকা সংবাদ ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইলের স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কুইন সাউথ টেক্সটাইল ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং সব শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। কুইন সাউথের ঘোষিত স্টক লভ্যাংশকে অনুমোদন করেছে বিএসইসি।
কোম্পানিটির স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে পরিচালনা পর্ষদ আগামী ২২ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে
ঢাকা সংবাদ.কম/এসআর











