শিরোনাম
দর বাড়ার শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল
ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৮.৭৩ শতাংশ।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৭.২০ শতাংশ।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৬.৪ শতাংশ।
দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, রহিমা ফুড, ন্যাশনাল ব্যাংক, সালভো কেমিক্যাল, ইউনিক হোটেল ও কাট্টালী টেক্সটাইল।
ঢাকা সংবাদ.কম/এসআর











