মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ৩৩ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৪ টাকা ৩৫ পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











