শিরোনাম
প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ৪৬ হয়েছিল পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











