বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়য়ন্ত্রের বিরুদ্ধে নাটোরে বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ বৃহস্পতিবার বিকেলে ৫ টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম জামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি মালঞ্চি রেলগেট অতিক্রম করে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় মালঞ্চি রেল গেটের পূর্ব পার্শে এসে শেষ হয় সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম জামাল, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক(সাবেক) জুলফিকার আলী হায়দার, পৌর যুবদলের আহবায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শফিক,উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি অহিদুজ্জামান নাদিম,থানা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন আলী, পৌর ছাত্রদলের আহবায়ক মোতালেব আলী পান্নাসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এসময় পৌর বিএনপির সাবেক আহবায়ক আমিরুল ইসলাম জামাল বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারা যদি সন্ত্রাসী কার্যক্রম বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।









