বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি পুড়ে ছাই!
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ বাগাতিপাড়ায় চুলার আগুনে আব্দুর রশীদ নামের এক কৃষকের বাড়ির ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বাড়িতে থাকা প্রয়োজনীয় সামগ্রী সকল কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।
শনিবার (২৯ আগষ্ট ) সকাল ৭ ঘটিকায় বাগাতিপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড উত্তর মুরাদপুর মহল্লায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশীদ ওই মহল্লার মৃত চাঁদ মোল্লা ছেলে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশীদ ও তার স্ত্রী জানান, তারা দুজনেই প্রতিনিয়ত অন্যের কাজ করতেন, তারই ধারাবাহিকতায় রশিদ সকালে কৃষি কাজের জন্য পাশে একটি ক্ষেতে যান, ও তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ কাজে যাওয়ার পূর্বে স্বামীর জন্য সকালেই রান্না করে রেখে বাড়ি থেকে চলে যান,পরবর্তী রশিদ দূর থেকে বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা দেখে ঘটনা স্থলে পৌঁছেন,ততক্ষনে ওই ঘরগুলোই রাখা নগদ টাকা সহ ধান, রসুন, চালসহ প্রয়োজনীয় বস্ত্র,ইলেকট্রনিক সামগ্রী আসবাবপত্র সব কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশিদের ছেলে সুমন জানান, তিনি তার স্ত্রী সন্তান সহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন,এমতাবস্থায় তার পাশের বাড়ির ভাবি আগুন লেগেছে বলে ডাকাডাকি করলে সে স্ত্রী সন্তানসহ ঘর থেকে বাহির হয়ে স্থানীয়দের নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেও নিভাতে ব্যার্থ হয়,পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন,ততক্ষণে ঘরে রাখা ২০- ২৫ হাজার নগদ টাকা পুড়ে যায়, তবে প্রাথমিক ভাবে ধারনা করা হয় ৫ থেকে ৭ লক্ষধিক টাকার ক্ষয় ক্ষতির সম্ভাবনা।
এব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান জানান, তারা ফোন পাওয়া মাত্রই ঘটনা স্থলে এসে দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরিবার, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যদের সূত্রে জানা যায়, ভোর অনুমান ৫ ঘটিকার সময় রান্না করে রান্নার অবশিষ্ট খড়ি হালকা পানি দিয়ে চুলার পাশে থাকা খড়ির ঘরে রেখে দেওয়া হয়,সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।












