1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ্যালকো-ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা শুরু, ৫ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

আট দিনে বিডিকমের ২৩ টাকার শেয়ার ৪৫ টাকা

বিডিকম অনলাইন লিমিটেড

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের দুই সপ্তাহ আগে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে শেয়ারদর ও লেনদেন বাড়তে থাকে । এ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছিল, অস্বাভাবিকভাবে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোম্পানিটির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। কিন্তু তার পরও শেয়ারদর ও লেনদেন বাড়ার গতি কমেনি।

৬ মার্চ কোম্পানিটির দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা। এরপর থেকে প্রতিদিনই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার শেয়ারটির দর ৪৫ টাকা ৫০ পয়সায় অবস্থান নেয়। যেখান থেকে বুধবার ৫০ পয়সা দর হারায় শেয়ারটি। সে হিসাবে দর বৃদ্ধির গতিতে থাকা শেয়ারটি আট কার্যদিবসের মধ্যে সাতদিনই অবস্থান বাড়িয়ে নিয়েছে। এ আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ দশমিক ৬৮ শতাংশ বা ২১ টাকা ৪০ পয়সা। এর মধ্যে গত সপ্তাহের লেনদেন হওয়া মাত্র চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ২০ শতাংশ বা ১০ টাকা ৭০ পয়সা। আর এই ৩১ দশমিক ২০ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে গত সপ্তাহে শীর্ষ দর বাড়ার দশ কোম্পানির তালিকায় প্রথম স্থান দখল করেছে বিডিকম অনলাইন।

অন্যদিকে দর বৃদ্ধির পাশাপাশি কোম্পানিটির শেয়ার লেনদেনও প্রায় প্রতিদিন বেড়েছে। গত ৬ মার্চ কোম্পানিটির ২ লাখ ১৮ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়। এর একদিন পরই শেয়ার লেনদেন হয় ২৭ লাখ ২৭ হাজার ৯০২টি। এর পরের দুই কার্যদিবস শেয়ার লেনদেন কিছুটা কমলেও ১০ মার্চ সেই লেনদেন বেড়ে হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৩৬৫টি। সর্বশেষ গত বুধবার কোম্পানিটির ৮৭ লাখ ৩২ হাজার ৪৯৮টি শেয়ার লেনদেন হয়। আর গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭৮৫টি। যার বাজারমূল্য ছিল ১১৭ কোটি ৭৬ লাখ ৬১ হাজার। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ২৯ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ২৫০ টাকা।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ৭০ বার পড়া হয়েছে

আট দিনে বিডিকমের ২৩ টাকার শেয়ার ৪৫ টাকা

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২