1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অলিম্পিক অ্যাকসেসরিজের ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ৪ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৮৬ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৩১ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকা ৫০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৯০ থেকে ২১ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে একই লোকসান ছিল। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৫ পয়সায়।

২০১৯-২০ হিসাব বছর থেকে টানা লোকসানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ। লোকসান হওয়ায় ২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগের হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। অলিম্পিক অ্যাকসেসরিজের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল)।

৩১ ডিসেম্বর ২০২৩
ফেভিকন

অলিম্পিক অ্যাকসেসরিজের ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

অলিম্পিক অ্যাকসেসরিজের ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন

আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩