1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মিথ্যা চুরির অপবাদ ও মব সৃষ্টি করে মো. রাজন হোসেন (২৫) নামের এক যুবককে বেদম মারধর এবং পরবর্তীতে সাজানো মামলায় জেলে প্রেরণের মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।
উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম মাসুমপুর রনগাজী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ভুক্তভোগী রাজন হোসেন ওই বাড়ির বাসিন্দা হানিফ হোসেনের ছেলে।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর আসরের নামাজের পর অভিযুক্ত বাবুল গাজী, হারুন চৌকিদার, খলিল জমদ্দার, নাছির, ইসমাইল হোসেন এবং সামসু মেম্বারসহ কয়েকজন মো. রাজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে একটি দোকানের শাটার বন্ধ করে চুরির অপবাদ দিয়ে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে রাজন গুরুতর জখম হন। নির্যাতনের পর অভিযুক্তরা ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় নিতে একটি সাজানো চুরির মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে এবং পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে আকুতি জানিয়ে বলেন, “রাজন সম্পূর্ণ নির্দোষ। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মারধরের বিষয়ে অভিযুক্ত বাবুল গাজীসহ অন্যান্যদের কাছে জানতে চাইলে তারা জানান, রাতের বেলা বাড়ির পাশের সিসিটিভি ফুটেজে রাজনকে সন্দেহজনকভাবে দেখা যায়। এর সূত্র ধরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে।

এ বিষয়ে রামগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে হেফাজতে নেয়। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। মারধরের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় চণ্ডীপুর ইউনিয়নজুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬