1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জমি সংক্রান্ত আইনগত বিজ্ঞপ্তি মেধাবী ফাতেমার চীনে মেডিকেল পড়ার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকার অনুদান নিজ হাতে তুলে দিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ঘিরে প্রশ্ন-ডিসি-ইউএনও প্রত্যাহার প্রিয় রাসুল (সা:) -লায়ন মোঃ গনি মিয়া বাবুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার পরিষদের অভিনন্দন ‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র

বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধা- এলাকাবাসীর মানববন্ধন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় একটি সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকায় জাকির হোসেন সুজন এর বিরুদ্ধ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) অভিমুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ৪ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ২০০ মিটার সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। কাজটির ঠিকাদার কাজী হীরা।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সুজনের বাধার কারণে দীর্ঘদিন সড়কের নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ পুনরায় শুরু হলে তিনি আবারও বাধা দেন। অভিযোগ রয়েছে, সড়কের এজিং নির্মাণের পরদিন তা নিজের জমির ওপর হয়েছে দাবি করে তুলে ফেলেন এবং লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আলতাফ আলী বলেন, সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি হলেও জাকির হোসেন সুজন বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছেন। তাঁর অভিযোগ, সুজন ঠিকাদারের কাছে ৮০ হাজার টাকা দাবি করেছিলেন। তবে এলাকাবাসীর দাবি, ভালো মানের কাজ নিশ্চিত করে দ্রুত সড়কটি নির্মাণ শেষ করা হোক। তিনি বলেন, সড়কটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে এবং ভ্যান ও অটোরিকশাচালকদের জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, সড়কটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। এটি নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। তিনি অভিযোগ করেন, জাকির হোসেন সুজন একাই বিভিন্নভাবে নির্মাণকাজে বাধা দিচ্ছেন। এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করা হোক।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হুমায়ূন আহমেদ সম্রাট বলেন, ২ হাজার ২০০ মিটার সড়কের মধ্যে শুধু একটি স্থানেই সুজন আলীর কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁর অভিযোগ, সুজন টাকা দাবি করেন এবং তা না পেয়ে কাজে বাধা দেন।

এ কারণে প্রায় সাত-আট মাস কাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ পুনরায় শুরু হলেও তিনি সড়কের এজিং তুলে ফেলেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলাও করেন বলে অভিযোগ করেন তিনি। সম্রাট বলেন, দ্রুত কাজ শেষ করার জন্য তাদের ওপরও চাপ রয়েছে। তাই স্থানীয়রাই ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছেন।

বরেন্দ্র কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাজীহীরা এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জাকির হোসেন সুজনের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন তাঁর বড় বোন মরিয়ম। তিনি বলেন, স্থানীয়দের হামলায় আহত হয়ে সুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর দাবি, সুজনের বিরুদ্ধে ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “সড়কটি যদি আমাদের জমির ওপর দিয়ে নির্মাণ করতে হয়, তাহলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে করতে হবে। আমরা শুধু আমাদের জমির ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণের দাবিই জানিয়েছি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, সড়ক নির্মাণকাজে শুধু সুজন আলী নামের একজন ব্যক্তি আপত্তি জানিয়েছেন। তাঁকে জানানো হয়েছে, সড়কটি যদি তাঁর মালিকানাধীন জমির ওপর দিয়ে যায়, তাহলে সেখানে কোনো কাজ করা হবে না। তবে আগামী এক-দুই দিনের মধ্যে জমি পরিমাপ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। পরিমাপে যদি দেখা যায় সড়কটি তাঁর জমির ওপর দিয়ে যায়নি, তাহলে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সড়ক নির্মাণে বাধা- এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬