শরীয়তপুরের নওপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে নতুনরা
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। চেয়ারম্যান পদে এবার নতুন মুখদের নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। পরিবর্তনের প্রত্যাশায় অনেক ভোটার নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। নওপাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি আলোচনায় আছেন যারা- মাহবুব আলম (মরু) হাওলাদার, রফিকুল ইসলাম সিকদার,জসিম চৌধুরী, সাইফুল ইসলাম দেও, শাহাজালাল মাঝি প্রমুখ। আরো কিছু প্রার্থী আছে তাদের নাম পাওয়া মাত্র যোগ হবে ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত নেতৃত্বের বাইরে সৎ, যোগ্য, শিক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। নতুন চেয়ারম্যান প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তারা উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আধুনিক ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। তাদের মতে, জনগণের কাছে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজও ধীরে ধীরে বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং স্থানীয় সমস্যার সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নওপাড়া ইউনিয়নের নির্বাচনে ব্যক্তি ভাবমূর্তি, সততা, জনসম্পৃক্ততা ও উন্নয়নের বাস্তব পরিকল্পনাই ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে নওপাড়া ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাবে।
















