1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান কয়েক জন নেতার ধনী হয়ে ওঠার গল্প নয়: ওয়াসিমুল ইসলাম সংস্কারের পথে ফিরুন, জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্থায়ী সমাধান সম্ভব নয় যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় কাশিমপুরের শীর্ষ সন্ত্রাসী’ ৪নং ওয়ার্ডের রগকাটা গ্রুপের প্রধান আক্তার মাল গ্রেফতার, কারাগারে পাঠালেন আদালত গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সেলিম উদ্দিনের কাশিমপুর ৪নং ওয়ার্ডের রগকাটা গ্রুপের প্রধান আক্তার মাল ও দিদার মালের বাড়িতে পুলিশের অভিযান বাগাতিপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতামূলক র‍্যালী একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন পদত্যাগ করেছেন ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন,গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দাবি, জুলাইয়ের আন্দোলনের সূচনা একদিনে হয়নি; এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল। তিনি আরও বলেন, ওই আন্দোলনে জামায়াতে ইসলামী ছাত্রদের পাশে ছিল।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপরও সহিংসতা চালিয়েছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু মুখে মুখে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাসের দাম কমানো, বিদ্যুতের মূল্য হ্রাস এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

বক্তব্যের একপর্যায়ে তিনি আগামী ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমীর মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম আমীর আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমীর মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমীর ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

আপডেট সময় : ০৯:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬