1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডার বরখাস্ত

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃদেশের পুঁজিবাজারে গতকাল বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতেই ৭০-এর বেশি পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এ সময় বেশকিছু ব্রোকারেজ হাউজের কয়েকজন ট্রেডার লেনদেনের শুরুতেই বড় মূলধনি কোম্পানির শেয়ার জিরো প্রাইসে বিক্রির আদেশ দেন। যা এ দরপতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর পরিপ্রেক্ষিতে ৯টি ব্রোকারেজ হাউজের ১৫ জন ট্রেডার বা অনুমোদিত প্রতিনিধিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল সকালে লেনদেন শুরুর পরপরই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো বড় মূলধনি কোম্পানির শেয়ার জিরো প্রাইসে বিক্রির আদেশ আসে বেশকিছু ব্রোকারেজ হাউজ থেকে। এসব আদেশে শেয়ার সংখ্যা উল্লেখ থাকলেও কত দরে বিক্রি করা হবে সেটি উহ্য ছিল। ফলে সার্কিট ব্রেকারের নিম্নসীমার মধ্যেই সর্বনিম্ন দরে এসব আদেশ কার্যকর হয়। যা লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে বড় পতনের কারণ। লেনদেন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ৯টি ব্রোকারেজের ১৫ জন ট্রেডারকে এ ধরনের বেআইনি কার্যক্রমের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংয়ে ৫ জন, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস ও শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ২ জন করে ৪ জন এবং পার্কওয়ে সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, টি এ খান সিকিউরিটিজ, জেকেসি সিকিউরিটিজ ও কাজী ইকুইটিজের একজন করে ট্রেডার রয়েছেন। এদের সবাইকে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে নির্দেশ দিয়েছে বিএসইসি। অবশ্য সংশ্লিষ্ট ট্রেডারদের কাছে এ ধরনের শেয়ার বিক্রির আদেশ দেয়ার ব্যাখ্যাও তলব করা হয়েছে। যদি তারা যৌক্তিক কারণ দেখাতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজ লেনদেনের শুরুতেই বেশকিছু সিকিউরিটিজ হাউজের কয়েকজন ট্রেডার কয়েকটি বড় মূলধনি কোম্পানির শেয়ার জিরো প্রাইসে বিক্রির আদেশ দেন। এতে এসব কোম্পানির শেয়ারদর প্রভাবিত হয়েছে এবং বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে প্রাথমিকভাবে ১৫ জন ট্রেডারকে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যারাই পুঁজিবাজারে এ ধরনের অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই কমিশন ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারাতে থাকে। দিনশেষে সূচকটি ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়ায়। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৫৫৫ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ ও বিএটিবিসির শেয়ারের।

ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৫ পয়েন্ট কমে ২ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৩৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৪২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল প্রায় ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৪৭টির আর অপরিবর্তিত ছিল ১৯টি সিকিউরিটিজের বাজারদর।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

১৯ এপ্রিল ২০২২
ফেভিকন

৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডার বরখাস্ত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৫২ বার পড়া হয়েছে

৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডার বরখাস্ত

আপডেট সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২