1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৫ আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমিকদের জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সুখী, সমৃদ্ধ ও উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাইলে শ্রমিকদের প্রতি নজর দিতে সরকার ও মালিক পক্ষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ বিকাল ৩টায় রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড সংলগ্ন বালুরমাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান,ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিস সম্পাদক নূরুল আমীন, গাজীপুর মহানগরী সভাপতি ফারদিন হাসান হাসিব, ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মিজানুল হক, গাজী মাহবুবুল আলম ও হাসান ঈমাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, হোসাইন আহমদ, ও সাইফুল ইসলাম, গার্মেন্টস সেক্টর সভাপতি আব্দুল আলী বাশার ও পরিবহন সেক্টর সভাপতি কামাল উদ্দীন রায়হান ও শ্রমিক নেতা শাহাদাত হোসেন প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, শ্রমিক সমাজই জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। শ্রমিকদের ওপর দেশের মান-মর্যাদা-সম্মান ও সমৃদ্ধি নির্ভর করে। কিন্তু আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক সমাজ অধিকার বঞ্চিত। তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয় না। আমাদের জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে শ্রমিকরা ঐতিহাসিক ভূমিকা রাখলেও মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলো তাদেরকে মানুষই মনে করে না। তারা কারখানাগুলোতে রক্ত ও ঘাম ঝড়িয়ে শ্রম দিলেও তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। মূলত, দেশে ইসলামী শ্রমনীতি না থাকায় দেশের শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় দেশে ইসলামী শ্রমনীতি চালুর কোন বিকল্প নেই। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, দেশের শ্রমিক সমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ। মালিক পক্ষ শ্রমিকদের যথাযথ মর্যাদা দিলে উভয় পক্ষের মধ্যে একটা প্রীতির সম্পর্ক গড়ে উঠে। আর অন্য কিছু হলে শ্রমিকদের মধ্যে রীতিমত ক্ষোভের সৃষ্টি হয়। মালিক- শ্রমিক পরস্পর সহানুভূতিশীল না হলে তা উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। মালিক পক্ষকে মনে রাখতে হবে শ্রমিকরাও মানুষ। রাসূল (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে বলেছেন। তাই বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে চাইলে শ্রমিকদেরকে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে।
মহানগরী উত্তর আমীর বলেন, আওয়ামী-বাকশালীরা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করেছে। তাদের বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছে। রাজনীতিকে পরিণত করা হয়েছে ব্যবসায়িক পণ্যে। জনগণ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি ছাত্র-জনতার গণআন্দোলনে শ্রমিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ফ্যাসীবাদীদের বিদায় করতে দেশের শ্রমিক সমাজ ঐতিহাসিক পালন করেছে। অনেকেই শাহাদাত বরণ করেছেন। তিনি ৫ আগস্ট বিপ্লবের শাহাদাত বরণকারী শ্রমিকদের জাতীয় বীর হিসাবে ঘোষণার জোর দাবি জানান এবং শহীদ পরিবার ও আহতদের পূনর্বাসনের আহবান জানান।

০৮ নভেম্বর ২০২৪
ফেভিকন

৫ আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমিকদের জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

৫ আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমিকদের জাতীয় বীর হিসাবে ঘোষণা দিতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন

আপডেট সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪