1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, নাগরিকরা এনআইডি সংশোধনের আবেদন করলে এখন থেকে আর ফেলে রাখার সুযোগ থাকল না। যত জটিল আবেদনই হোক না কেনো তা ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে দিতে হবে। এছাড়া সংশোধনের ক্ষেত্রে নিবন্ধন ফরম-২ কে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করা জন্য বলা হয়েছে।

ইসি বর্তমানে ৬টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। ক-১ ক্যাটাগরি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা। গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর সবচেয়ে জটিল ঘ ক্যাটাগরি নিষ্পত্তি করে থাকেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং এসব সংশোধন আবেদনের ক্যাটাগরি নির্ধারণের দায়িত্বে থাকেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

২০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় : ০১:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫