1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উত্তরাতে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ: আফাজ উদ্দিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”

শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের বড় মসজিদের সামনে ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ এবং পরে উত্তরখান থানার কাচকুড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “৩১ দফার মধ্যে দেশের জনগণের কথা বলা আছে, আছে শহীদ পরিবারের কথা, আছে গণতন্ত্র ও স্বাধীনতার কথা। এই দফাগুলো সব দলের, সব মানুষের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার।”

আফাজ উদ্দিন বলেন, “বর্তমানে দেশে ষড়যন্ত্র চলছে, একটি মহল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মানুষ এখন ভোট দিতে চায়। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।”

তিনি জানান, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে — এমন প্রত্যাশায় দেশের সব রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে।”

আফাজ উদ্দিন অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করুন। বিএনপি কখনো রাতের অন্ধকারে জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে আসছে। এসময় অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কারো বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “উত্তরা-১৮ আসনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের ভিত্তি শান্তিপূর্ণ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর।”

উক্ত কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা ও উত্তরখান থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কর্মীরা স্থানীয় দোকানপাট, হাট-বাজার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

০৪ জুলাই ২০২৫
ফেভিকন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উত্তরাতে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ: আফাজ উদ্দিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উত্তরাতে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ: আফাজ উদ্দিন

আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫