1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেলেন। তবে গাইতে নয়, এবার তিনি অংশ নিয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে। 

২০০৮ সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’। দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই গায়ক।

অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ।

বিষয়টি প্রথম জানান গায়ক সোহেল মেহেদী। ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই।”

তিনি আরও লেখেন, “আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। আমাকেও দেয়নি। তবে পট পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।”

সোহেল মেহেদী জানান, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল।

০৩ নভেম্বর ২০২৫
ফেভিকন

১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

আপডেট সময় : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫