1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের পর এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে এই মামলায় রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী বলেন, তাকে আটকের পর সিরাজগঞ্জে নেওয়া হয়। তারপর তাকে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার সমৃদ্ধ (এজাহার নামীয় নয়) আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান  বলেন, তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে পাঠানো হয়। এরপর আমরা তাকে সংশ্লিষ্ট আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। এই হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এজাহার নামীয় আসামি না হলেও সমৃদ্ধ আসামি বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী।

০৫ জানুয়ারি ২০২৫
ফেভিকন

১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫