শিরোনাম
হামিদ ফেব্রিক্সের পর্ষদ সভা ২৪ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
১৮ অক্টোবর ২০২৩











