শিরোনাম
হাক্কানি পাল্পের লভ্যাংশ ঘোষণা
দৈনিয় ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হাক্কানি পাল্প লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে ১ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৮ পয়সা লোকসান হয়েছিল। আগামী ১৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
দৈনিয় ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











