1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

হাইপারসনিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাশিয়া-চীন নাকি যুক্তরাষ্ট্র

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিহত করতে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত বিশ্ব পরাশক্তিগুলো। হাইপারসনিকের সক্ষমতায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাশিয়া-চীন নাকি যুক্তরাষ্ট্র, কে কার চেয়ে এগিয়ে?

এবার খোদ যুক্তরাষ্ট্র বলছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতায় এগিয়ে রাশিয়া ও চীন। আর তাই মস্কো ও বেইজিংকে টেক্কা দিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষাসহ সব কার্যক্রমে রাশিয়া ও চীনের অভাবনীয় উন্নতিকে রীতিমতো হুমকি বলেই মনে করছে ওয়াশিংটন।

মার্কিন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাইকেল গিলডে জানান, মস্কো-বেইজিংয়ের কর্মকাণ্ড মোটেও উড়িয়ে দিচ্ছেন না তারা। প্রতিরক্ষার কৌশল হিসেবে তাই নিজেদের হাইপারসনিক মিসাইল ব্যবস্থা আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

মাইকেল গিলডে বলেন, রাশিয়া ও চীন যেভাবে নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতা প্রমাণ করছে তা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। নিশ্চয়ই ওয়াশিংটন সতর্ক অবস্থানে আছে। এই মুহূর্তে মিসাইল সিস্টেমকে আরও উন্নত করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করছি।

শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বলা হয় ‘হাইপারসনিক’। ১ থেকে ৫ গুণ গতির মধ্যে চললে ‘সুপারসনিক’। আর শব্দের চেয়ে কম গতিতে চললে সেটিকে বলা হয় ‘সাবসনিক’ ক্ষেপণাস্ত্র।

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া।

হাইপারসনিক গতির অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গ্লাইড ভেহিকল ‘এইচজিভি’, ক্রুজ মিসাইল ‘এইচসিএম’ সিস্টেমের ব্যবহার, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগের যাবতীয় প্রক্রিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে চীনও।

২৮ আগস্ট ২০২২
ফেভিকন

হাইপারসনিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাশিয়া-চীন নাকি যুক্তরাষ্ট্র

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৭২ বার পড়া হয়েছে

হাইপারসনিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাশিয়া-চীন নাকি যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২