সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ
ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩১৬পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৮0 টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, দাম কমেছে ২৬৩ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫০ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৯৪ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬২ কোটি ৯৩ লাখ টাকার।
অপরদিকে, বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











