1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে

DSE-CSE

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ছয় হাজার ১৯৩ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে এক হাজার ৩৫৩ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে দুই হাজার ১৯৩ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩১৮ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৪ কোটি ৭১ লাখ ৬ হাজার ৪৯৪টি শেয়ার ৬৯ হাজার ৩২৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ১৭০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৫ কোটি ৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ৮১ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৩ কোটি ৯৮ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১১ কোটি ৬৩ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১০ কোটি ৫৪ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৬৯ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ২০ লাখ, আমরা নেটওয়ার্ক লিমিটেডের ৮ কোটি ৩৫ লাখ এবং এডিএন টেলিকম লিমিটেডের ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৮ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ২২ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ দশমিক ৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৮২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৩৫ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৪ দশমিক ৬৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ১৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১০ হাজার ৯৬৫ দশমিক ৩৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১৮ হাজার ২৯৮ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৬৬টির দর। গতকাল সিএসইতে মোট ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ১০ কোটি ৫৮ লাখ টাকা।

০৭ জানুয়ারি ২০২৩
ফেভিকন

সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে

সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে

আপডেট সময় : ১০:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩