1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সিএমএসএমই খাতের অগ্রযাত্রায় বড় বাঁধা ঋণ সহায়তার অভাব ও সমন্বয়হীনতা: ডিসিসিআই

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শিল্পখাতের প্রায় ৯০ শতাংশ হলেও ঋণ সহায়তার অভাব, সমন্বয়হীনতা, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা এবং কঠিন শর্ত বাংলাদেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাত অগ্রযাত্রায় বড় বাঁধা বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিসিসিআই মিলনায়তনে ‘সিএমএসএমই খাতের ব্র্যান্ডিং ও বিপণন চ্যালেঞ্জ : রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এসব মতামত উঠে আসে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের শিল্পখাতের প্রায় ৯০ শতাংশ সিএমএসএমই, যেখানে প্রায় ১ কোটি ১৮ লাখ মানুষ কর্মরত। জিডিপিতে অবদান ২৮ শতাংশ হলেও শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই খাতের অবদান প্রায় ৫০ শতাংশ। ঋণ সহায়তার অভাব, সমন্বয়হীনতা, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা এবং কঠিন শর্তাবলি এসএমই উদ্যোক্তাদের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক অতিরিক্ত শুল্কারোপে বিশেষ করে তৈরি পোশাক খাতে উৎপাদন খরচ বাড়বে। এ পরিস্থিতিতে উদ্যোক্তাদের খরচ হ্রাসে উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, নিজেদের বৈশ্বিক ব্র্যান্ড না থাকায় বাংলাদেশের রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না। ব্র্যান্ডিংয়ের পাশাপাশি পণ্যের মান, মেধাস্বত্ব ও আন্তর্জাতিক বাজারে আস্থার পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, আকর্ষণীয় প্যাকেজিং ও আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্যের অন্তর্ভুক্তি বাড়ানো জরুরি। এ ছাড়া উদ্যোক্তাদের জন্য শিল্পপার্ক, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, শিগগিরই রপ্তানি ইকো-সিস্টেম ও সিএমএসএমই হেল্প ডেস্ক চালু হবে। তিনি বলেন, দেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ভোক্তাদের অভিরুচি ও আগ্রহের দিকটি গুরুত্ব দিতে হবে।

এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. রাজ্জাকুল ইসলাম, ক্রিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম মুন্না, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম পিন্টু এবং হাত বাক্স-এর প্রধান নির্বাহী মো. শাফাত কাদের।

বক্তারা এসএমই খাতের উন্নয়নে পণ্যের সনদ ও কমপ্লায়েন্স সার্টিফিকেশন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, সরকার-বেসরকারি সমন্বয়, আন্তর্জাতিক বাজারে ক্লাস্টার উন্নয়ন ও ব্র্যান্ডিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

২৯ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সিএমএসএমই খাতের অগ্রযাত্রায় বড় বাঁধা ঋণ সহায়তার অভাব ও সমন্বয়হীনতা: ডিসিসিআই

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

সিএমএসএমই খাতের অগ্রযাত্রায় বড় বাঁধা ঋণ সহায়তার অভাব ও সমন্বয়হীনতা: ডিসিসিআই

আপডেট সময় : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫