1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করলো দুদক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে। বস্তায় বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে নিয়ে রাখেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়।

জব্দ করা বিপুল পরিমাণ আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানা যায়, ইতোপূর্বে পাওয়া ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণও এসব রেকর্ড পত্রে রয়েছে।

তিনি জানান, বিপুল পরিমাণ এসব ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স ২৩ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন বরাবর উপস্থাপন করবে।

২১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করলো দুদক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রীর অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করলো দুদক

আপডেট সময় : ১১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫