1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাবেক কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিনকে মারধর, সাংবাদিকসহ আহত ৫

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদন: আজকে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ব্যানারে এক পক্ষ সংবাদ সম্মেলন করতে আসলে বিপক্ষ গ্রুপ সেখানে হামলা করে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয় এবং আয়োজক সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীকে মারধর করতে করতে তুলে নিয়ে যায়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ব্যানারে মালিকদের একটি গ্রুপ এই প্রোগ্রাম করতে এসেছিলেন। তাদের অভিযোগ, সেখানে স্টার লাইন পরিবহনের আলাউদ্দীন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাডার মহাখালী টার্মিনালের হিরু, এনা পরিবহনের খন্দকার এনায়েতুল্লাহসহ ফ্যাসিবাদের মদদপুষ্ট সাইফুল-বাতেন গং আয়োজকদেরকে তুলে নিয়ে গেছে এবং অন্যদেরকে প্রচুর মারধর করেছে।

হামলাকারীরা সাংবাদিকদের সাথেও খুবই বাজে আচরণ করে। ভিডিও করার অপরাধে চারজন সাংবাদিককে লাঞ্ছিত করে এবং তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও সাংবাদিক নেতা ইসমাইল আহসান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও সরকারের কাছে জাতীয় প্রেসক্লাবের মতো জায়গায় এরুপ আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা সাংবাদিক সংগঠনগুলো এবং সাংবাদিক নেতৃবৃন্দের কাছে এর জোর বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনের আয়োজকদের অন্যতম বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সোহরাব হোসেন বলেন, স্বঘোষিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সোহরাব হোসেন বলেন, স্বঘোষিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এসময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারাদেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালিয়েছে। জাতীয় প্রেসক্লাবের মতো মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দৈনিক ঢাকা সংবাদ/ এরআর

১১ অক্টোবর ২০২৪
ফেভিকন

সাবেক কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিনকে মারধর, সাংবাদিকসহ আহত ৫

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

সাবেক কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিনকে মারধর, সাংবাদিকসহ আহত ৫

আপডেট সময় : ০৬:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪