1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের জেল ও কোটি টাকা অর্থদণ্ড

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব কাজের শাস্তি হিসেবে অপরাধী ব্যক্তি দুই বছর জেল ও এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো একটা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অধ্যাদেশ অনুযায়ী— যদি কোন ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা করেন বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে উক্ত ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধী হিসেবে পরিগণিত হবে।

এ অপরাধে সে ব্যক্তি অনধিক ২ (দুই) বছর কারাদণ্ডে, অথবা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। পাশাপাশি, যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এক্ষেত্রে সে অনধিক ২ বছর কারাদণ্ডে অথবা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

আবার যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এ ক্ষেত্রে সে ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ডে বা ৫০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে জানিয়েছে। এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের জেল ও কোটি টাকা অর্থদণ্ড

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের জেল ও কোটি টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫