1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পত্তি বিক্রির জন্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পাওয়ার অব অ্যাটর্নি–বিষয়ক নথিতে আজ স্বাক্ষর করেছেন। নাসা গ্রুপ কর্তৃপক্ষ এ তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের বেতন ও মজুরি পরিশোধে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নাসা গ্রুপ। সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই গ্রুপটি সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে। কোন কোন সম্পত্তি বিক্রি করা হবে, তাও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানিয়েছে নাসা গ্রুপ।

যেসব সম্পত্তি বিক্রি হবে, সেগুলো হচ্ছে গুলশান ৭ নম্বর রোডের ৬ নম্বর প্লট, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও ৭ তলা ভবন, নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি এবং প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের প্লট।

নাসা গ্রুপের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয়, সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরিত হওয়ায় খুব কম সময়ের মধ্যে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

জানতে চাইলে নাসা গ্রুপের উপদেষ্টা সিরাজুল ইসলাম আজ গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আজ শনিবার ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সংস্থা ও বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলগেটে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষর নেওয়া হয়।

নজরুল ইসলাম মজুমদার ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় এক সিদ্ধান্ত নিয়ে জানায়, সম্পত্তি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে ২১ সেপ্টেম্বরের মধ্যে পাওয়ার অব অ্যাটর্নি নিতে হবে। নইলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

নাসা গ্রুপের সম্পত্তির একটি তালিকা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে গুলশান-১–এ ১২ তলাবিশিষ্ট ২টি ভবন, ৭১ নম্বর প্লটে ১ বিঘা, তেজগাঁও শিল্প এলাকায় ৩ বিঘা, তেজগাঁও আড়ংয়ের বিপরীতে ৭ বিঘা, মহাখালী ডিওএইচএসে ১০ কাঠা, ঢাকার নিকেতনে ১০ বিঘা, উত্তরায় ১০ বিঘা, ১৩ নম্বর সেক্টরে প্লট এবং দিয়াবাড়িতে ৩ প্লট মিলে ৪০০ কোটি টাকা দামের সুইমিং পুল, পূর্বাচলে ২ বিঘা, ২০টি প্লট ও হাসপাতাল, মেঘনা ঘাটে আরও ১০ বিঘা জমি, ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি, দুবাইয়ে খেজুরবাগান ও দুবাই রিসোর্ট, এক্সিম ব্যাংকে ২৪ কোটি টাকাসহ আরও সম্পত্তি।

জানা গেছে, নাসা গ্রুপের বিভিন্ন কারখানায় ২০ হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তবে ২২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নাসা গ্রুপ এখন ৮ হাজার ৬৭৬ কোটি টাকার খেলাপি। কারখানাগুলো বন্ধ থাকায় বেতন-মজুরি পাচ্ছেন না নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীরা। অধিকার আদায়ে শ্রমিকেরা বিক্ষোভ করে যাচ্ছেন।

২০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

সম্পত্তি বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান

আপডেট সময় : ০৮:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫