1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা শিক্ষাবোর্ডে। আবার অনুত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যায়ও সর্বাধিক ঢাকা শিক্ষাবোর্ডে। অর্থাৎ ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭, যশোর শিক্ষাবোর্ডে ২০ হাজার ৬১৭, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৬২৩, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১১ হাজার ৪৫০, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ১৩ হাজার ১৭৭, দিনাজপুর শিক্ষাবোর্ডে ১৭ হাজার ৪১০, সিলেট শিক্ষাবোর্ডে ৫ হাজার ৪৫২ এবং বরিশাল শিক্ষাবোর্ডে ৬ হাজার ৩১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে ঢাকা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৯৩ হাজার ৪৯৪ শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৬৬৭ জন, পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩ হাজার ৬২৫। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৬২৫ জন।

যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৭৫৯, ফেল করেছে ২১ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৩ হাজার ২৯৭ জন, পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৩ হাজার ৩৮৩। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ফেল করেছে ১৭ হাজার ৮২৫, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭২ জন।

এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪৯১। সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৬ হাজার ২২৬ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৫৩২। বরিশাল শিক্ষাবোর্ডে ৮ হাজার ৮৫৭ শিক্ষার্থী ফেল করেছে, পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৯৬ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। ৯টি সাধারণ, একটি মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২৮ জুলাই ২০২৩
ফেভিকন

সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে

আপডেট সময় : ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩