সপ্তাহের ব্যবধানে ৭৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে
ঢাকা সংবাদ ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন-দুটোই কমেছে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আবার ৭ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে মাত্র ৮৭টির দাম বেড়েছে। এ সময়ে ডিএসইতে ২৮০টি তথা ৭৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে।আলোচিত সপ্তাহে ১৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৮৮ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৬ হাজার ৯৯১ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে।
গত সপ্তাহে বাজারে লেনদেনও কমেছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ১৯৩ কোটি ৪২ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ১৩ লাখ টাকা বা ৯ দশমিক ৮ শতাংশ।
ঢাকা সংবাদ.কম/এসআর











