1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দুই স্টক এক্সচেঞ্জকে এ কোম্পানিগুলোর কাছ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে। বর্তমানে দেশের শেয়ারবাজারে ২৩টি এনবিএফআই ও ৫৩টি বীমা কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১১(২) এর অধীনে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানি তাদের বিনিয়োগের তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসিকে জানাবে। বিএসইসির নির্ধারিত ছকে এ বিনিয়োগের তথ্য দাখিল করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। স্টক এক্সচেঞ্জকে প্রতি মাসে সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচক ছিল নিম্নমুখী। ২৫ মিনিট পর কিছুটা উত্থানে ফিরলেও দিনশেষে বড় পতন হয়েছে। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল ৫৩ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান নেয়। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৭৭২ পয়েন্টে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৫ এপ্রিল ২০২২
ফেভিকন

শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় বিএসইসি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় বিএসইসি

আপডেট সময় : ০৯:৪৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২