1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

শেয়ারবাজারে সূচকের বড় পতন

সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.০৭ কমে অবস্থান করছে ২১৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৮৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাপেক্স ফুটওয়ার, আমরা নেটওয়ার্কস, জেমিনী সী ফুডস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও লিগাসী ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

১০ এপ্রিল ২০২৩
ফেভিকন

শেয়ারবাজারে সূচকের বড় পতন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে সূচকের বড় পতন

আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩