1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

শেয়ারবাজার

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে চাঙাভাব অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটােই বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৬৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬১১ পয়েন্টে। রবিবার সারাদিনে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৩৫ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৬১ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭টির, আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি

ডিএসইতে রবিবারে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএটিবিসি, একমি ল্যাবরেটরিজ, বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ব্রড ইনডেক্স ১৪৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭২১ পয়েন্টে । তবে সিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইষ্টার্ণ ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

০৬ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২