1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি হত্যাসহ আরো চার মামলা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটি হত্যা এবং আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে দুটি, ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে একটি এবং ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে আরেকটি মামলা করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানা পুলিশকে দুটি অভিযোগ এবং যাত্রাবাড়ী ও বংশাল থানা পুলিশকে একটি করে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

জানা যায়, এদিন গুলি করে রাকিবুল ইসলাম নামের এক যুবককে হত্যার অভিযোগে তার পিতা মো. আবু বক্কর সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, আসাদুজ্জামান খান কামাল, বিপ্লব কুমার, হাবিবুর রহমান ও মাইনুল হোসেন খান নিখিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই রাত ৯টায় মিরপুর-১০ গোলচত্বর এলাকায় রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী ডেলিভারিম্যান শিমুল আহমেদ নিজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার ও গাজী মেজবাউল হোসেন বাচ্চু।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভিকটিম শিমুল আহমেদ একটি বেসরকারি কম্পানির একজন চাকরিজীবী। গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টায় মিরপুর থানাধীন এলাকায় মুক্তিকামী ছাত্রদের সঙ্গে তিনি আন্দোলনে যোগ দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে এলোপাতাড়ি ছোড়া গুলিতে তিনি ডান পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ হন। এতে তিনি পঙ্গুত্ব বরণ করেন।

গুলি করে শাওন তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে নিহতের প্রতিবেশী চাচা মো. ওয়াসী উদ্দিন বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

গুলি করে ভ্যানচালক রিপনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নিহতের মা আছমা বেগম সুফিয়া বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বংশাল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

১৯ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি হত্যাসহ আরো চার মামলা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি হত্যাসহ আরো চার মামলা

আপডেট সময় : ০৮:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪