1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় আমেরিকান নায়িকা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ ঢাকাই সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা হলো। সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহরত হলো দেশীয় সিনেমার। সেই সিনেমায় আবার অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী। চমকটা দিয়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। সেই আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় নায়িকাকে। তার নাম কোর্টনি কফি। সেই সঙ্গে প্রকাশ করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড়শ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।’

‘রাজকুমার’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। এই সিনেমার জন্য কয়েক ধাপে অডিশন নেওয়ার পর কোর্টনি কফিকে নির্বাচিত করা হয়েছে। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। থিয়েটারে কাজ করছেন অনেকদিন ধরে। সম্প্রতি শর্টফিল্মেও অভিনয় করেছেন বলে জানা যায়।

নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করেছেন তারা। ওই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করেন তারা।

‘রাজকুমার’ সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহপ্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। নিউইয়র্ক, মায়ামি সমুদ্র সৈকতসহ দেশটির কিছু আকর্ষণীয় লোকেশনে হবে চিত্রায়ন। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২৯ মার্চ ২০২২
ফেভিকন

শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় আমেরিকান নায়িকা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৭৯ বার পড়া হয়েছে

শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় আমেরিকান নায়িকা

আপডেট সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২