শিরোনাম
লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে
ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকো লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ১৩৭ কোটি৩৩ লাখ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ ৫০ কোটি২৬ লাখ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটি আজ ৪৫কোটি ৭৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাএইড, কু্ইন সাউথ টেক্সটাইল, রহিমা ফুড লিমিটেড।
ঢাকা সংবাদ.কম/এসআর











