শিরোনাম
র্যাব-৩ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর পল্টন এলাকা হতে পৃথক অভিযান পরিচালনা করে মাদক ও দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। মাইন উদ্দিন (৪০), পিতা-আব্দুল মোতালেব, সাং-গুলিস্থান বঙ্গবন্দু স্টেডিয়াম (ভাসমান), থানা-পল্টন, ডিএমপি, ঢাকা এবং ২। মোঃ আকাশ (২১), পিতা-মৃত হৃদয়, সাং-গুলিস্থান বঙ্গবন্দু স্টেডিয়াম (ভাসমান), থানা-পল্টন, ডিএমপি, ঢাকাকে ০৩/০২/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে পল্টন থানায় ২০২১ সালের মাদক ও দস্যুতা মামলা রয়েছে। মামলার পর থেকে আসামীদ্বয় রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৩











