শিরোনাম
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট
ঢাকা সংবাদ ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দামেস্ক সফরে গেলেন শোইগু।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সাক্ষাতে আসাদ ও শোইগু ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও সামরিক সহযোগিতা’ নিয়ে কথা বলেন।
এ সাক্ষাতের আগে রুশ প্রতিরক্ষামন্ত্রী ভূমধ্যসাগরে রাশিয়ার নৌমহড়া পরিদর্শন করেন। তিনি সিরিয়ার তারতুস বন্দরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। পূর্ব ভূমধ্যসাগরে চলমান নৌমহড়ায় রাশিয়ার ১৫টি যুদ্ধজাহাজ ও লজিস্টিক সাপোর্ট জাহাজ অংশ নিচ্ছে।
ঢাকা সংবাদ.কম/এসআর
১৬ ফেব্রুয়ারি ২০২২











