1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

রাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মানবণ্টন প্রকাশ

রাবি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিট তথা মানবিক বিভাগ ও ‘বি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগের পরীক্ষার মানবণ্টন প্রকাশিত হয়েছে। সেখানে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ৮০টি প্রশ্ন থাকবে। বৃহস্পতিবার প্রোভিসি প্রফেসর ড. সুলতান-উল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২২ সেশনের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। বহুনির্বাচনি প্রতিটি প্রশ্নের মান হবে ১ দশমিক ২৫।

‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন হবে। যেখানে বাংলা ৩৫, ইংরেজি ৩৫ ও সাধারণ জ্ঞান ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বর নির্ধারিত থাকবে। তবে সংগীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্র্যাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

এদিকে ‘বি’ ইউনিটে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হওয়া প্রশ্নের ধরন হবে— বাংলা ১০, ইংরেজি ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, হিসাববিজ্ঞান ২৫, আইসিটি ১৫ মিলে মোট ১০০ নম্বর।

অন্যদিকে ‘বি’ ইউনিটে অবাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নের ধরন হবে— বাংলা ২০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ২৫, আইসিটি ২৫ মিলে মোট ১০০ নম্বর হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এ ভর্তির ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এ ছাড়া বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫ নম্বর এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর এবং অবাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের ৩০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে।

প্রসঙ্গত, ‘বি’ ইউনিটে বাণিজ্য ও অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। ৪ শিফটে হওয়া অনুষ্ঠিত ১৮ হাজার ভর্তিচ্ছু মিলে ৭২ হাজার শিক্ষার্থী ‘বি’ ইউনিটে পরীক্ষায় বসার সুযোগ পাবে।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

১৯ মে ২০২২
ফেভিকন

রাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মানবণ্টন প্রকাশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ১১৮ বার পড়া হয়েছে

রাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার মানবণ্টন প্রকাশ

আপডেট সময় : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২